দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে দেশের সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে সার্বিক নিরাপত্তা বাড়াতে সরকারের কার্যক্রম জোরদারে উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
একজন সাংবাদিক এসি বাসের অতিরিক্ত ভাড়ার বিষয়ে প্রশ্ন করলে, বলা হয় সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়নি। তখন বলা হয়, এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ কে করে? এসি বাসের ভাড়া নিয়ন্ত্রণ কেন সরকার করে না?
তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘এসি বাসগুলো নিয়ে আপনারা কথা বলছেন। আমরা এ ব্যাপারেও বসবো। বসে আগামী দিনে এ ব্যাপারগুলো কী করা যায়, দেখবো।’
এরপর সেতুমন্ত্রী বলেন, ‘এসি বাসের ভাড়াও নির্ধারিত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা পদক্ষেপ নিয়েছি। এসি গাড়ির ধরন বিভিন্ন রকমের তো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে।’
আরএ